ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার

    কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার সন্তান মো. মাহবুব শিকদার।

    বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদায়) স্থান পেয়েছেন বানারীপাড়ার সন্তান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব শিকদার।

    জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বানারীপাড়া উপজেলার কোনো সন্তান কেন্দ্রীয় কমিটিতে সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা)র দায়িত্ব লাভ করলেন। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

    মাহবুব শিকদারের এই অর্জনে বানারীপাড়াবাসী গর্বিত। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ