ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু 

     বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু 
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশালের খয়রাবাদ নদীর ওপর প্রায় আড়াই হাজার ফুট দৈর্ঘ্যের একটি প্রী-স্ট্রেসড কংক্রিট গার্ডার এবং স্টিল গার্ডার সেতু নির্মাণ করতে যাচ্ছে।

    এর ফলে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়কের পটুয়াখালী অংশ হতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ নির্বিঘ্ন হবে। ইতোমধ্যে ১৯টি স্প্যান বিশিষ্ট এ সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করেছে বরিশাল এলজিইডি।

    মূল ভূখণ্ড থেকে সেতুটির অ্যাবাটমেন্ট ১০.৫০ মিটার উচ্চতায় নির্মিত হবে। প্রবাহমান খয়রাবাদ নদী দিয়ে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে সেতুটির ফ্রি-বোর্ড রাখা হয়েছে ১২.২০ মিটার বা প্রায় ৪০ ফুট। নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে সেতুটির মাঝের স্প্যানটি ১শ মিটার বা ৩২৭ ফুট প্রশস্ততায় নির্মিত হবে বলে নকশায় বলা হয়েছে। এছাড়া সেতুটির উভয় পার্শ্বে একটি করে অ্যাবার্টমেন্ট ছাড়াও ২২০ মিটার করে মোট ৪৪০ মিটার ভায়াডাক্ট আকারে নির্মাণের কথা রয়েছে।


    সরকারের নিজস্ব অর্থে 'পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র গ্রহণ ও আর্থিক মূল্যায়ন শেষে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরে কার্যাদেশ প্রদানের ৩৬ মাসের মধ্যে সেতুটির নির্মাণসহ হস্তান্তর সম্পন্ন করতে হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের মধ্যে খয়রাবাদ সেতুটির নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদী এলজিইডির দায়িত্বশীল মহল। ২০৩০-এর মার্চে এ সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথাও জানিয়েছেন এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. আল ইমরান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ