ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • এবার মাদক মামলায়ও জামিনে পেলেন  নাসিরের

    এবার মাদক মামলায়ও জামিনে পেলেন  নাসিরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির করা মামলায় জামিনের পর এবার মাদক মামলায়ও জামিন পেলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

    বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এই আদেশ দেন।

    এর আগে মঙ্গলবার পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি জামিন পাঁচ হাজার টাকা মুচলেকায় পেয়েছেন। 

    নাসিরের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া। তিনি বলেন, বিমানবন্দর থানায় করা মাদক মামলায় নাসির, অমিসহ পাঁচজনের জামিন আবেদন করে আসামিপক্ষ। অন্যদিকে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নাসির ইউ মাহমুদ ও তিন নারীর জামিন মঞ্জুর করেন। 

    জামিন পাওয়া তিন নারী হলেন লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন। তবে আদালত আসামি অমির জামিন আবেদন নাকচ করেন।

    এদিকে বুধবার শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় গ্রেফতার তার সহকারী তুহিন সিদ্দিকী অমিকে মানবপাচার ও পাসপোর্ট আইনের পৃথক দুই মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ