ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রূপাতলীতে মাছ ব্যাবসায়ীর টাকা ছিনতাই, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক   

    রূপাতলীতে মাছ ব্যাবসায়ীর টাকা ছিনতাই, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রূপাতলী বাজার থেকে মাছ ব্যাবসায়ীর সহকারীর টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।  

    রোববার (৭ জুন) রাত সাড়ে ৯ টার দিকে বাজারের মসজিদের পকেট গেটে এ ঘটনা ঘটে।  ছিনতাইয়ের শিকার শামীম ওই বাজারের মামুন নামে এক মাছ ব্যবসায়ীর সহকারী হিসেবে কাজ করেন।

    এ ঘটনায় নগরের সাগরদী এলাকার লালাদিঘির পাড়ের বাসিন্দা সেলিম খানের ছেলে আসিফ খানকে আটক করেছে পুলিশ। আসিফ ২৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‍একজন সক্রিয় কর্মী ছিলেন। 

    বিষয়টি নিশ্চিত করেছেন রূপাতলী বাজার কমিটির সভাপতি ও স্থানীয় বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার। তিনি বলেন, আসিফ ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগ কর্মী ছিলেন। ‍এছাড়া  কিশোর গ্যাংসহ স্থানীয় মাদক সেবিদের নিয়ন্ত্রণ রাখতো। তিনি নিজেও একজন মাদক ব্যবসায়ী। তাকে আটক করায় এলাকার ৪ থেকে ৫০০ মানুষ আনন্দ উল্লাস করেছেন।  

    বাজার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯ টার দিকে শামীমকে মারধর করে তার কাছ থেকে ১৩ হাজার ৪শ ৩০টাকা নিয়ে যায় আসিফ, সাগরসহ ১০-১২ জন। রাতেই বিষয়টি কমিটির সাধারণ সম্পাদক কামাল ব্যাপারী আসিফের কাছে গিয়ে তাকে টাকা ফেরত দিতে বলে। কিন্তু উল্টো কামালকে মারধর করতে তেড়ে আসে আসিফ। ঘটনাটি সভাপতি সোহাগ হাওলাদার জানতে পেরে বাজারের ব্যবসায়ীদের সাথে নিয়ে বাড়িতে গেলে খবর পেয়ে পালিয়ে যায় আসিফ ও তাঁর সহযোগীরা। পরে বিষয়টি কোতয়ালী মডেল থানা পুলিশকে অবগত করেন বাজার কমিটির সভাপতি সোহাগ হাওলাদার। ঐদিন রাত ২ টার দিকে স্থানীয়দের সহায়তায় আসিফকে আটক করে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন। ‍এসময় তাঁর কাছ থেকে গাঁজা ও ‍একটি ধারালো ক্ষুর ‍উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাজার কমিটির সভাপতি সোহাগ হাওলাদার। 

    তবে মাদক সেবনের সরঞ্জাম ছিল্ বলেন  এসআই মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ছিনতাইয়ের শিকার ব্যক্তিতে থানায় এসে অভিযোগ দিতে বলেছি। কিন্তু তাঁরা কেউ আসেনি। তবে রাজনৈতিক একটি মামলার এজাহারভুক্ত ও আরেকটি মামলার সন্দেহভাজন আসামি ছির আসিফ। এই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ