ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিসিসিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহম‍ান’র শাহাদাত বার্ষিকী ‍উপলক্ষে দোয়া মাহফিল  

    বিসিসিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহম‍ান’র শাহাদাত বার্ষিকী ‍উপলক্ষে দোয়া মাহফিল  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী ‍উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
     
    সোমবার (০৮ জুন) বাদ জোহর নগর ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী। আরো উপস্থিত ছিলেন বিসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

    ‍এসময় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

    পরে  তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ