ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • দ্বিতীয় দিন চলছে শেরই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

    দ্বিতীয় দিন চলছে শেরই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবির সঙ্গে একমত পোষন করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে হাসপাতালে মিড লেভেলের চিকিৎসকরাও।

    ‎সোমবার ( ৮ জুন) দুপুর ১২টার পরে মিড লেভেলের চিকিৎসকরা এ ঘোষণা দেন। এর আগে ৬ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেন ‎ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

    ‎আন্দোলনকারীরা জানান, নতুন পে-স্কেলের সঙ্গে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ২০ থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ, বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করাসহ ৬ দফা দাবি জানান তারা।


    এ দাবি দ্রুত সময়ে মেনে নেয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের সেবা কার্যক্রম চলমান রয়েছে। তবে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ