ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি

    বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশাল নগরীর কেডিসি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি) শাখা। এ সময় দুই মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু পালিয়ে যান।

    মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তি এলাকায় মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইদুল ইসলাম ও তার সহযোগী নিলুফা ইয়াসমিন নিলু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

    পরবর্তীতে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

    ডিবি পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য আমদানি করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    তিনি বলেন, পলাতক দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ