ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক
  • উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২

    উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) আনুমানিক রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের নতুন শিকারপুর চৌরাস্তার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী বাউফল ট্র্যাভেলসের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

    দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১০ থেকে ১২ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

    খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

    দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    উজিরপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    স্থানীয়দের দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কের ব্যস্ত অংশগুলোতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ