ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ

    হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল অঞ্চলে হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত মার্চে হামের প্রকোপ শুরু হওয়ার পর এই মৃত্যু দেখা দিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৯ শিশু বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। 

    স্বাস্থ্য বিভাগ বলছে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩৫ শিশু। এছাড়া ভোলায় সাত জন, বরগুনা হাসপাতালে পাঁচজন, ঝালকাঠিতে ২ ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে।

    এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে ৯ হাজার ১৩৫ শিশু। এর মধ্যে ৮ হাজার ২৩৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে পরিবারের সাথে গৃহে ফিরেছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। 

    বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে তিন হাজার ২৫৮ জন। এছাড়াও পটুয়াখালীতে দুই হাজার ১৩৩, বরিশালে এক হাজার ৩১১, ভোলায় ৮০৯, পিরোজপুরে ৫০৬, বরগুনায় ৭৩৩ ও ঝালকাঠিতে ৩৮৫ জন ভর্তি হয়।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ