ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • বিমানবন্দরে ১১ কেজি গাজাসহ ভারতীয় মডেল গ্রেফতার

    বিমানবন্দরে ১১ কেজি গাজাসহ ভারতীয় মডেল গ্রেফতার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশি চালিয়ে আনুমানিক ১১.৮২ কোটি রুপি মূল্যের ১১ কেজিরও বেশি হাইড্রোপনিক মারিজুয়ানা (উন্নত প্রযুক্তিতে চাষ করা গাঁজা) উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা। 

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হর্ষ সানি নামে ২৮ বছর বয়সী এক মডেল ও সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগীকে গ্রেফতার করা হয়েছে।

    শুল্ক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০-১১ জুন রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার ‘টিজি-৩৫১’ ফ্লাইটে মুম্বাই পৌঁছান হর্ষ সানি।  বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ও কেরালা শুল্ক বিভাগের কর্মকর্তারা নিয়মিত নজরদারির সময় তার আচরণে তাকে সন্দেহ করেন। এরপরই হর্ষ সানিকে আটক করে বিশদ জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়।

    পরবর্তীতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে সবুজ রঙের পদার্থ মিশ্রিত ১২টি ভ্যাকুয়াম-সিলড (বাতাসহীনভাবে আটকানো) প্যাকেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই এনডিপিএস কিট ব্যবহার করে রাসায়নিক পরীক্ষা চালানো হলে নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধারকৃত পদার্থগুলো অত্যন্ত উন্নত মানের হাইড্রোপনিক মারিজুয়ানা। 

    মাদক জব্দের পর হর্ষ সানিকে এনডিপিএস আইনের আওতায় গ্রেফতার করা হয়। জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১১.৮২ কোটি রুপি। 

    অভিযুক্ত হর্ষ সানি এর আগে ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। গ্রেফতারের পর তাকে মুম্বাইয়ের ফোর্ট এলাকার একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। 

    মাদকের এই চালানটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে মুম্বাই বা দেশের অন্য কোনো বড় পাচারকারী চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

    সাম্প্রতিক সময়ে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

    সূত্র: ইন্ডিয়া টুডে 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ