ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বরগুনার বামনা উপজেলায় বৃক্ষরোপণ এবং রোপিত চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

    সারাদেশের ন্যায় শনিবার দুপুর ১২টায় বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. নিকহাত আরা  জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।  উপজেলায় শুধু গাছ রোপণই নয়, বরং রোপিত চারার যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি রাখবেন। এ কর্মসূচি সফল করতে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

    এসময় উপস্থিত ছিলেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা, বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ,বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. রায়হান নাজির ধলু, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক  হাফেজ মো. আল আমিন, উপজেলা বন বিভাগের কর্মচারীবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ