ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার

    শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণের জনপদে তেমনই এক ব্যক্তিত্ব অমৃত লাল দে। ‍যিনি একাধারে একজন দানবীর, সমাজসেবী, শিক্ষানুরাগী ও মানব প্রেমিক। যার কাছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। ছিল না ধর্মের কোনো বেড়াজাল। তাইতো অকাতরে দানের মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন সব সম্প্রদায়ের মানুষের। ধর্ম ও কর্মের সমন্বয়ের মাধ্যমে ঠাঁই করে নিয়েছেন সকল মানুষের হৃদয়ের মণিকোঠায়।

    ক্ষণজন্মা ব্যক্তিত্ব অমৃত লাল দে’র আগামীকাল রোববার (১৪ জুন) ৩৩তম মৃত্যুবার্ষিকী। জীবনের অন্তিম অধ্যায়ে অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তাঁর সার্থক সমাপ্তি টানলেন। নিজের নামে মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯৩ সালের ১৪ জুন  এই দিনে ক্ষণজন্মা এই মহাপুরুষ পাড়ি জমান পরপারে। 

    তাঁর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে রোববার সকাল ৭ টা থেকে অমৃত লাল দে’র সমাধি মন্দিরে পুষ্পার্ঘ্য অর্পণ  এবং সকাল ১০ টায়  অমৃত লাল দে  মহাবিদ্যালয়ে  চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ