ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা 

    সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৪ জুন) জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)'র বরিশাল সার্কেলের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (তৃতীয় সংশোধিত)'র আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

    প্রশিক্ষণ কর্মশালায় অর্ধশতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব, বিদ্যমান আইন বাস্তবায়নের কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। কর্মশালাটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)  জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

    বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-পরিচালক আতিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিআরটিএর বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এজাজ হোসেন, বিআরটিএ লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া, টিআই মো. আব্দুর রহীম, টিআই মো. জিয়াউল ইসলাম জিয়া, আরআই মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    কর্মশালায় বক্তারা বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি বড় হুমকি। তাই আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ফলাফল অর্জন সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ