ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান

    বিসিএস বরিশাল শাখার নেতৃত্বে রইচ উদ্দিন ও জিল্লুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর ২০২৬-২৮ মেয়াদের বরিশাল শাখার নির্বাচনে চেয়ারম্যান পদে সৈয়দ মো. রইচ উদ্দিন (আতিক) এবং সেক্রেটারি পদে জিল্লুর রহমান (সোহেল) নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার বিসিএসের পক্ষ থেকে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও টাঙ্গাইল শাখা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

    বরিশাল শাখা কমিটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কৃষ্ণ কান্ত কর্মকার। জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মো. ইয়াসির আরাফাত মৃধা এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. ফয়সাল কবির। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম ও মাসুক কামাল।

    নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন কে এম এইচ শহিদুল হক। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন। তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ