ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • আমতলীতে অপহরণকারীর বাবা-মা জেল হাজতে

    আমতলীতে অপহরণকারীর বাবা-মা জেল হাজতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রাম থেকে মঙ্গলবার রাতে অপহৃতা দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী সুমাইয়া অঅক্তারকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী নাঈম মুসুল্লীর বাবা ও মাকে গ্রেফতার করা হয়। 

    বুধবার পুলিশ অপহৃতার ২২ ধারায় জবানবন্দি এবং দুই আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করেন। আদালতের বিচারক অপহৃতার জবানবন্দি শেষে পুলিশকে ডাক্তারী পরীক্ষার আদেশ দেন এবং একই সাথে দুই আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানাগেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মো. নিজাম ঘরামীর মাদ্রাসার দশম শ্রেণীতে পড়ুয়া সুমাইয়া আক্তারকে গত ২৩ জুন চাওড়া চালিতাবুনিয়া গ্রামের দেলোয়ার মুসুল্লীর  ছেলে নাঈম মুসুল্লী ও তার দুই সহযোগী অপহরণ করে নিয়ে যায়।

    এ ঘটনায় অপহৃতার বাবা নিজাম ঘরামী পরের দিন ২৪ জুন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নাঈম মুসুল্লীকে প্রধান আসামী করে তিন জনের নামে মামলা দায়ের করেন।

    মঙ্গলবার রাতে ওই মামলায় আমতলী থানার এসআই জ্ঞান কুমার অপহরণকারী নাঈমের বাড়ীতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ী থেকে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী নাঈমের বাবা আসামী মো. দেলোয়ার মুসুল্লী ও মা মুনসুরা বেগমকে গ্রেফতার করে। বুধবার পুলিশ অপহৃতা ও গ্রেফতারকৃত দুই আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

    আদালতের বিচারক মো. সাকিব হোসেন অপহৃতার ২২ ধারায় জবানবন্দি নেন। পরে পুলিশকে তার ডাক্তারী পরীক্ষার আদেশ দেন এবং একই সাথে আসামী দেলোয়ার মুসুল্লী ও মুনসুরা বেগমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার বাদী নিজাম ঘরামী বলেন, আমার মাদ্রাসা পড়ুয়া কন্যাকে বখাটে নাঈম ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়।

    আমতলী থানার  অফিসার ইনচার্জ  মো. শাহ আলম হাওলাদার বলেন, অপহৃতাকে উদ্ধার করে ২২ ধারার জবানবন্দির জন্য এবং গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আদালতের নির্দেশমতে অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ