ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 

    পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বিদ্যুৎ সেক্টরকে গতিশীল করার লক্ষ্যে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র উদ্যোগে ১২ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকালে নগরীর চাঁদমারি বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কর্মী/গেইট সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    এতে বক্তব্য রাখেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ  জেলা শাখার সভাপতি গোলাম ফারুক, সহ- সভাপতি খিজির খন্দকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রিফাত হোসেন প্রমুখ। 

    এসময় বক্তারা অবিলম্বে বেতন স্কেল ২০২৬ বাস্তবায়ন, কোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ, অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদ বৃদ্ধি, আউটসোর্সিং নিয়োগ বাতিল করে কর্মচারীদের পদের ৫০ ভাগ স্থায়ী এবং ৫০ ভাগ দীর্ঘদিন যাবত কর্মরত অস্থায়ী শ্রমিক/পিচরেট শ্রমিকদের কে “কাজ নাই মজুরি নাই “ভিত্তিতে নিয়োগদান এবং সিবিএ কর্তৃক উত্থাপিত ১২ দফা শিল্প বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। অন্যথায় দাবি আদায়ে প্রয়োজনীয় সাংগঠনিক কর্মসূচী নিয়ে আগামী ১ জুলাই খুলনা ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ