ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা   

    বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২২ জনকে গ্রেফতার হয়েছে। এসময় ৯ কেজি গাঁজা ও  ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

    গতকাল শনিবার রাত থেকে শুরু হয়ে রোবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশের চারটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

    রোববার (২৮ জুন)  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।

    পুলিশ জানায়, ডিবি পুলিশের পরিদর্শক মো. হেলালুজ্জামানের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) সকাল ১০ টায় নগরীর ভাটিখানা পান্থ সড়ক এ্যাডভোকেট মোখলেছুর রহমান বাচ্চুর নিচতলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মো. আলিফ সরদার (২৪) ও ঝুলন চক্রবর্তী (২৭) কে ৫ কেজি গাঁজাসহ আটক করে।  

    এর আগে শনিবার বিকেল সাড়ে ৪ টায় এয়ারপোর্ট থানাধীন রামপট্টি এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ রত্তন শিকদার (৫৫) ও ওই দিন রাত সাড়ে ৮ টায় নগরের রূপাতলীর শেরেবাংলা সড়ক এলাকায় অভিযান চালিয়ে কোহিনুর বেগম (৩৫) কে ১ কেজি গাঁজা উদ্ধারপূর্বক তাকে আটক ডিবি পুলিশ। 

    এছাড়া পুলিশের এই বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতারি পরোয়ানায় ৮ জন,  মহানগর অধ্যাদেশে ৯  ও অন্যান্য আইনে ১ জনসহ সর্বমোট ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

    উল্লেখ্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ