ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা

     এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২ জুলাই থেকে  বরিশাল মহানগরীর ১৪টি কেন্দ্রে  এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    পরীক্ষা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল সিটি কলেজ, বেগম তোফাজ্জল হোসন মানিক মিয়া মহিলা কলেজ, বরিশাল ইসলামিয়া কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, তালুকদারহাট স্কুল এন্ড কলেজ, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, বাঘিয়া আল আমিন মাদ্রাসা ও বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসমূহের আশপাশ এলাকার  দুইশত গজ পরিধির মধ্যে যেকোন ধরণের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, অসৎ উদ্দেশ্যে ইট-পাথর ইত্যাদি সংগ্রহ বা বহন, অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যাদি বহনের উপর বরিশাল মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৩০, ৩১ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

    নিষেধাজ্ঞা অমান্যকারীদেরে বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ