ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান

     বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে থ্রি-হুইলারের ভাড়া বৃদ্ধি নিয়ে কয়েকদিন ধরে চলা অস্থিরতার অবসান ঘটিয়ে আগের ভাড়াই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। একই সঙ্গে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলারের বিরুদ্ধে শিগগিরই যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে প্রশাসন।

    সোমবার (২৯ জুন) দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

    এর আগে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই নগরীতে থ্রি-হুইলারের ভাড়া বৃদ্ধি করা হলে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে রোববার সরকারি বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় দুই শতাধিক অটোরিকশা আটকে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করে যানবাহনগুলো ছেড়ে দেন।

    সভা শেষে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, যাত্রীদের স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না। নগর পরিবহনে আগের ভাড়াই বহাল থাকবে। একই সঙ্গে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলারের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেয়া হবে না।

    বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, নগরীতে শৃঙ্খলাপূর্ণ পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদন ছাড়া ভাড়া বৃদ্ধি কিংবা অবৈধ যানবাহনের চলাচল কোনোভাবেই মেনে নেয়া হবে না। খুব শিগগিরই সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে।

    সভায় আরও সিদ্ধান্ত হয়, নগরীতে চলাচলকারী সব থ্রি-হুইলারের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা বাধ্যতামূলক। লাইসেন্স নবায়ন না করা কিংবা অবৈধভাবে পরিচালিত যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    শিক্ষার্থীদের প্রতিনিধিরা সভায় জানান, তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষা করা। তারা বলেন, কোনো আলোচনা বা সরকারি সিদ্ধান্ত ছাড়াই ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। প্রশাসন আগের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নেওয়ায় তারা সেটিকে স্বাগত জানিয়েছেন। তবে এ সিদ্ধান্ত মাঠপর্যায়ে কঠোরভাবে বাস্তবায়নেরও দাবি জানান তারা, যাতে ভবিষ্যতে কোনো চালক বা মালিক ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন।

    সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং থ্রি-হুইলার মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ