ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অযথা ঘোরাঘুরি করলেই গ্রেপ্তার, হতে পারে ৬ মাসের জেল

    অযথা ঘোরাঘুরি করলেই গ্রেপ্তার, হতে পারে ৬ মাসের জেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট ছাড়াও মাঠে পুলিশের কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

    তিনি জানান, ঘর থেকে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ না দেখালে ৬ মাসের জেল ও জরিমানা হবে।
    বুধবার (৩০ জুন) ডিএমপি কমিশনার জানান, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে লকডাউন মানাতে ছাড় দেবে না পুলিশ।
    অযথা ঘোরাঘুরি করলেই গ্রেপ্তার হতে হবে বলে সাফ জানিয়েছেন ডিএমপি কমিশনার।
    তিনি বলেন, নানাবিধ অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়, আমরা যদি সন্তুষ্ট না হয় যে, উনি কী কারণে বের হয়েছেন। তাহলে কিন্তু এবার তাকে বেশ আইনি ঝামেলায় পড়তে হবে।

    এবারের লকডাউনে মুভমেন্ট পাস যেমন থাকছে না তেমনি, অলিগলির দোকানপাটও খোলা রাখা যাবে না। এমনকি শিল্প-কারখানার কর্মকর্তা ও কর্মচারী যারা রাজধানীতে রয়েছেন তাদের নিজস্ব কর্মস্থলে চলে যাওয়ারও অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

    তিনি বলেন, মালিক কর্মকর্তা, কর্মচারী যারা ঢাকাতে থাকেন উনারা যেন অনুগ্রহপূর্বক ফ্যাক্টরিতে চলে যান। কারণ উনি বের হলে উনাকে রিকশায় যেতে হবে। উনি উনার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যেতে পারবেন না।
    কাঁচাবাজার খোলা স্থানে সরিয়ে আনার নির্দেশনার পাশাপাশি রিকশা চলাচলের অনুমতি থাকলেও ইচ্ছেমতো তা ব্যবহারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ প্রধান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ