ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • টিকা চুক্তিতে অনিয়ম, ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা

    টিকা চুক্তিতে অনিয়ম, ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে করোনা টিকার চুক্তি সম্পর্কিত বিষয় নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এরপরেই তার বিরুদ্ধে মামলা করেছেন দেশটির বিরোধীদলীয় সিনেটর র‍্যান্ডলফে রদ্রিগেজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

    জানা যায়, সম্প্রতি ভারতের সঙ্গে ৩২৪ মিলিয়ন ডলারের করোনার টিকা কেনার চুক্তি স্থগিত করে ব্রাজিল। চুক্তি অনুযায়ী ভারতীয় টিকা প্রতিষ্ঠান বায়োটেকের কাছ থেকে কোভ্যাকসিনের ২০ মিলিয়ন ডোজ কেনার কথা ছিলো ব্রাজিলের। কিন্তু চুক্তি সম্পর্কিত বিষয় নিয়ে প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি বলে গত মঙ্গলবার জানান ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী।

    ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়ানোর পাশাপাশি প্রেসিডেন্ট বলসোনারোর জনপ্রিয়তাও নিচে নেমে গেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এসব অনিয়ম সম্পর্কে কিছুই জানতেন না।

    দেশের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা এক সংবাদ সম্মেলনে বলেন, স্থগিতাদেশের সময় তার দল এই ব্যাপারে তদন্ত করছে।

    এদিকে, ভারত বায়োটেক এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিয়ন্ত্রকদের অনুমোদন ও ব্রাজিলে তাদের ভ্যাকসিন সরবরাহ চুক্তির বিষয়ে ধাপে ধাপে এগিয়েছে এবং সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনোরকম অগ্রিম টাকা গ্রহণ করেনি। ভারতের বাইরে অন্য কোনো দেশে সরবরাহের জন্য কোভ্যাকসিনের দাম ডোজপ্রতি ১৫ থেকে ২০ ডলারের মধ্যে ধরা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ