ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  •  বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা 

     বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতয়ালী উত্তর থানার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    কোতয়ালী উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

    প্রধান অতিথির বক্তব্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, দল-মত নির্বিশেষে বরিশাল বিভাগের সর্বস্তরের জনগণকে আগামী ১৮ জুলাই নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। এই সমাবেশ কোনো একটি রাজনৈতিক জোটের একক কর্মসূচি নয়; বরং যারা গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের আকাঙ্ক্ষার পক্ষে রায় দিয়েছেন, তাদের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার প্রতীকী সমাবেশ। জনগণের ঐক্যবদ্ধ উপস্থিতির মাধ্যমে প্রমাণ করতে হবে যে, জনগণের রায় ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

    তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য যে দাবিগুলো সামনে নিয়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে, সেগুলো কোনো দলীয় বা গোষ্ঠীগত স্বার্থসংশ্লিষ্ট নয়। এগুলো দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের দাবির সঙ্গে সম্পৃক্ত। বারবার সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই।

    তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, প্রতিটি ওয়ার্ড, মহল্লা ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক তৎপরতা জোরদারের মাধ্যমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ স্মরণীয়, শান্তিপূর্ণ ও জনসমুদ্রে পরিণত হয়।

    সভায় ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে সমাবেশে বিপুল জনসমাগম নিশ্চিত করা, শৃঙ্খলা রক্ষা, প্রচার কার্যক্রম বেগবান করা এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

    থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন কোতয়ালী উত্তর থানার নায়েবে আমীর অধ্যাপক গোলাম গোফরান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অর্থ সম্পাদক মোকছেদুর রহমান, প্রচার সম্পাদক বায়জীদ বোস্তামী এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

    সভা শেষে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ