ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা-ভাঙচুর বরিশালে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য বেতন বকেয়াসহ আট দফা দাবিতে বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের সড়ক অবরোধ এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন 
  • ববির ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

    আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য

    আগামীর গেমচেঞ্জার হবে তরুণরাই: ইউজিসি সদস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মারিয়াম আক্তার ‍॥
    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। তরুণরাই হবে আগামী দিনের গেমচেঞ্জার। তাই অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের (ববি) আয়োজনে অনুষ্ঠিত ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, দেশে বর্তমানে মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। তবে সরকার ও ইউজিসির উদ্যোগে আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে সরকারি সহযোগিতায় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি (আইসিটি), ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য কমানো, শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) দক্ষতা অর্জনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তারা ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ফরচুন গ্রুপ ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান এবং ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর মাহমুদ। 

    এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন।

    সেমিনারে তরুণদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের কার্যকর অংশীদারিত্ব, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং উচ্চশিক্ষাকে শিল্পবান্ধব ও বাস্তবমুখী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার বিভিন্ন কৌশলও তুলে ধরা হয়।

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ