ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • আগৈলঝাড়ায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

    আগৈলঝাড়ায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিবন্ধী, নাপিত, মুচি, মাঝি, মালী ও অসহায় হতদরিদ্র কর্মহীন ১৩০ জন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল সিএইচসিপি অফিসের সামনে বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় আগৈলঝাড়া মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাকাল ও রাজিহার ইউনিয়নের প্রতিবন্ধী, নাপিত, মুচি, মাঝি, মালী ও অসহায় হতদরিদ্র কর্মহীন ১৩০ জন পরিবারের মাঝে ১২ কেজি চাল, ৩ কেজি মসুরের ডাল, ২ লিটার তৈল, ৬ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, ৬ পিচ সাবান ত্রাণ হিসেবে বিতরণ করা হয়। 

    ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মনিরা আক্তার, আভাসের প্লাটফরম সদস্য হরে কৃষ্ণ রায় পলাশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, আভাসের প্রজেক্ট কর্মকর্তা মো. আলী হোসেন, ইউপি সদস্য রাশেদুল ইসলাম খায়ের প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ