ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১ 

    বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশ‍াল নগরীর কালিজিরা ‍এলাকা থেকে ‍এক মাদক ব্যসায়ীকে ‍আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। ‍এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

    শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কালিজিরা বাজার আব্দুল আউয়াল হাওলাদারের ওয়ার্ক সপ’র সামনে থেকে তাকে আটক করা হয়। 

    রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 

    আটককৃত হল বরগুনার পাথরঘাটা থানাধীন রুপদন, কাটাখালি গ্রামের মোহাম্মদ হুমায়ুন কবির বাদশার ছেলে মো. কামরুজ্জামান বাবু (৩৪)।   

    পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিজিরা বাজার ‍এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের ‍একটি টিম। ‍এসময় কামরুজ্জামান বাবুকে আটক করে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 

    ‍এ ঘটনায় তার  বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

    ‍এর আগে শুক্রবার রাতে কাউনিয়া  ‍এলাকার হাওলাদার সড়ক থেকে ৫ মাদকসেবিকে আটক করে পুলিশ। ‍পরে ডোপ টেস্ট পূর্বক সংক্ষিপ্ত বিচার শেষে শনিবার আদালত তাদের তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ