বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

বরিশাল নগরীর রূপাতলী থেকে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাত পৌনে ৯ টার দিকে রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।
আটককৃতরা হল বরগুনা জেলার আমতলী থানাধীন সোনাখালী হাওলাদার বাড়ির মো. জাফর হাওলাদারের ছেলে মো. আরিফ হাওলাদার (২২) ও মো. মনির হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৯ টর দিকে নগরীর রূপাতলী হাউজিং এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালান। এসময় আরিফ হাওলাদার ও আশিক হাওলাদারকে আটক করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এইচকেআর