ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে ডোবায় বাস,শেবাচিম হাসপাতালের আহত ২০ শিক্ষার্থী

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে ডোবায় বাস,শেবাচিম হাসপাতালের আহত ২০ শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি বাস কক্সবাজার যাবার পথে নিয়ন্ত্রণ পাশের ডোবায় পড়ে যায়।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দির জিংলাতলীতে এ ঘটনা ঘটে। 
    ‎
    দুর্ঘটনায় ‎আহতরা হলেন, যাওয়াত, ফেরদৌস, কৌশিক, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। এদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    ‎
    ‎পুলিশ ও স্থানীয় জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের জন্য সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের ৪টি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।‎ এসময় বাসে থাকা ৪০ জনের মধ্যে  প্রায় ২০জন শিক্ষার্থী আহত হয়।
     
    জানা যায়, সেন্টমার্টিন পরিবহনে বার্ষিক ট্যুরে কক্সবাজার যাচ্ছিল শিক্ষার্থীরা। চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার বাইরে বাসটি উল্টে যায়। গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ‎দুর্ঘটনার পর কক্সবাজারের পথে থাকা বাকী ৩টি বাস বরিশালে ফিরে গেছে বলে জানা যায়। 
    ‎
    ‎এ বিষয়ে জানার জন্য দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ