ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদকের মায়ের মৃত্যুতে শোকাহত মতবাদ

    স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদকের মায়ের মৃত্যুতে শোকাহত মতবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক মোঃ মনির হোসেনের মায়ের মৃত্যুতে শোকাহত দৈনিক মতবাদ পরিবারবর্গ। মতবাদের প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সম্পাদক এসএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক হেনরী স্বপন, বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, খান রুবেলসহ বার্তা ও বাণিজ্যিক বিভাগে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

    বৃহস্পতিবার (০১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কলেজ এভেনিউ সড়কের নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারেন মৃত্যুবরণ করেন মনির হোসেনের মা মনোয়ারা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুমা মনোয়ারা বেগমের স্বামী মৃত চাঁন মিয়া বরিশাল সিটি কর্পোরেশনের পানি বিভাগে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে কলেজ এভিনিউয়ের বাসিন্দাদের মাঝে শোক নেমে এসেছে। 

    শুক্রবার (০২ জুলাই) জুমার নামাজের পরে গোরস্থান রোড জামে সমজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হবে। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ