ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • আন্তর্জাতিক রিসার্চ গ্রান্ড প্রাপ্ত ববির ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

    আন্তর্জাতিক রিসার্চ গ্রান্ড প্রাপ্ত ববির ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমেরিকান অ্যাসোসিয়েশন ফর পেট্রোলিয়াম জিওলজিস্ট কর্তৃক এল অস্টিন আন্ডারগ্রাজুয়েট গ্রান্ড প্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৫ শিক্ষার্থী'কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে এক ভার্চুয়াল প্রোগ্রামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

    রিসার্চ গ্রান্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ২০১৬-১৭ সেশনের ফয়সাল আহমেদ, হামিদা আক্তার, মোসাঃ লাবনী, মোঃ সাইফুল ইসলাম ও আফরোজা মিম।

    সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ ছাদেকুল আরেফিন।  সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুখেন গোস্বামী। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডঃ ধীমান কুমার রায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ সালমান।

    প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ মোঃ ছাদেকুল আরেফিন বলেন, আন্তর্জাতিক পর্যায়ে থেকে আমাদের শিক্ষার্থীদের এই অর্জন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দেয়। আমি আন্তরিকভাবে আমাদের এই শিক্ষার্থীদের অভিনন্দন এবং সফলতা কামনা করি। এভাবে আস্তে আস্তে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। এ সময় দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের তিনটি দায়বদ্ধতার কথা বলেন উপাচার্য । 

    পরিবারের প্রতি দায়বদ্ধতা, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ কৃত শহীদ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দায়বদ্ধতা । এ সময় উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের কথা তুলে ধরেন। 

    আমেরিকান এ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্ট   (AAPG) ফাউন্ডেশন 'এল অস্টিন উইকস আন্ডারগ্রাজুয়েট গ্রান্ড প্রোগ্রাম'  প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের জিওসাইন্সের শিক্ষার্থী ও সংগঠনকে এ রিসার্চ গ্রান্ড প্রদান করে থাকে। 

    চলতি বছর বিশ্বের ১৩৪ টি দেশের  ৪০০'র বেশি শিক্ষার্থী ও সংগঠনের মধ্যে থেকে ১৭৫ জন এ রিসার্চ গ্রান্ড পেয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ