ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি বিক্রিতে বিস্ফোরক অধিদপ্তরের নজরদারি ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া  ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫

    বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) চার থানা ও গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল টাকা ও আলামত উদ্ধারসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

    বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ৬ অক্টোবর) নগরীর বিভিন্ন স্থানে বিশেষ আভিযান পরিচালনা করেন বিএমপির চার থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  এসময় তল্লাশি চালিয়ে ৮ কেজি ১০৪ গ্রাম গাঁজা, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল ক্যারু'স (CAREW'S) দেশীয় মদ, ১ হাজার টাকা মূল্যের ১১টি জাল টাকা, ১টি HUAWEI Y6P মডেলের অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন এবং ১টি Bengal বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক ও জাল টাকা বিক্রির সাথে সরাসরি জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।

    এছাড়া অভিযানে গ্রেফতারী পরোয়ানায় ৯ জন, নিয়মিত মামলায় ৩ জন, অন্যান্য আইনে ৩ জন এবং মহানগর অধ্যাদেশে ৪ জন অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে গত  ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ২৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ