ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি বিক্রিতে বিস্ফোরক অধিদপ্তরের নজরদারি
  • বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
    পুলিশ হেফাজতে নেওয়া প্রাইভেটকার। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

    আজ বুধবার বিকেল ৫টার দিকে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনারবাংলা এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

    পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ কল পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁদের সন্ধানে পুলিশ কাজ করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ