ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • আইনজীবীকে ভূমিদস‍্যু বলার প্রতিবাদে বরগুনায় সংবাদ সম্মেলন

    আইনজীবীকে ভূমিদস‍্যু বলার প্রতিবাদে বরগুনায় সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভুমিদস‍্যু আখ‍্যায়িত করে মানহানিকর বক্তব্য দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মোঃ জিয়া উদ্দিন। শুক্রবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে অ্যাড. মো. জিয়া উদ্দিন বলেন, পাথরঘাটার মঠেরখাল গ্রামের মো. ইউনুস ধলু  গত বৃহস্পতিবার পাথরঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাঁকে ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য পাথরঘাটার একজন বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম দুলালকে 'ভুমিদস্যু' বলে আখ্যায়িত করা হয়েছে। একই সময়ে অসত্য ও মানহানিকর বক্তব্য দিয়ে তাদের  সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

    তিনি আরও বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল এলাকায় তিনি কিছু জমি কিনেছিলেন। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।  মামলায় একাধিক রায় তার পক্ষে রয়েছে। ওই জমির লোভে আদালতের রায়কে অন্যদিকে প্রবাহিত করতেই মূলত এসব ভিত্তিহীন তথ্য সাজিয়ে মানহানিকর সংবাদ সম্মেলন করা হয়েছে। 

    সংবাদ সম্মেলনে অ্যাড. জিয়া উদ্দিন অভিযোগ করে বলেন, তাদের ভোগ দখলীয় সম্পত্তিতে দখলে যাওয়ার উদ্দেশ্যে পাথরঘাটার মো. জিয়াউর রহমান নামের একজন ব্যারিস্টার যিনি ঢাকায় থাকেন তাঁর যোগসাজশে মো. ইউনুস ধলু মামহানিকর বক্তব্য দিয়ে এ সংবাদ সম্মেলন করেছেন এবং এলাকায় ভয়ভীতি ত্রাস সৃস্টি করে বেড়াচ্ছেন। 

    তিনি ষড়যন্ত্রমূলক এসব কার্যকলাপের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ