ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এক মামলায় রয়েছে ১০ বছরের দণ্ড

    ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

    ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার
    মাদক মামলায় ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি আওলাদ হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মাদক মামলায় দশ বছরের দণ্ডপ্রাপ্ত এবং আরও ৮টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডস্থ ইসলামপাড়া সড়কের বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন আকিক ভিলার সামনে থেকে তাকে গ্রেফতার করে বিএমপি’র গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    গ্রেফতারকৃত আসামি মো. আওলাদার হোসেন মোল্লা (৫৫) মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন কালুশাহ্ সড়ক এলাকার মো. আমির হোসেন মোল্লার ছেলে।

    এ ঘটনায় মাদক ব্যবসায়ীর সহযোগী কাশীপুর হাই স্কুল এন্ড কলেজ সংলগ্নের বাসিন্দা মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রাইফেল মহিউদ্দিন পলাতক রয়েছে। তাছাড়া আটককৃতর কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট জব্দ করা হয়।

    ডিবি পুলিশ জানিয়েছে, ‘গ্রেফতারকৃত আওলাদ হোসেন মোল্লার বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি জিআর মামলায় সাজা এবং আরও ৮টি মামলায় ওয়ারেন্ট ছিলো।

    তাছাড়া ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ