ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • করোনা: রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৩ জনের মৃত্যু

    করোনা: রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৫ জন পজিটিভ এবং ৮ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে ২ জুলাই করোনা ও উপসর্গে ১৭ জন মারা যান। এর মধ্যে ১২ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৭ জন রাজশাহীর (পজিটিভ ২, উপসর্গে ৫), চাঁপাইনবাবগঞ্জের ১ জন (উপসর্গে ), নাটোরের ৩ জন (পজিটিভ ২, উপসর্গে ১), নওগাঁয় ১ জন (উপসর্গে) পাবনায় ১ (পজিটিভ) জন। মৃতদের মধ্যে পুরুষ ৯ ও নারী ৪ জন। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। এদের মধ্যে রাজশাহীর ৩৫, চাঁপাইনবাবগঞ্জের ৪, নওগাঁর ৭, নাটোরের ১০, পাবনার ২, কুষ্টিয়া ২ ও সিরাজগঞ্জে ১ জন রয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে রামেক হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

    তিনি বলেন, আজ শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪০৫ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৭৮ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৪৬৮ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ৩২৫, চাঁপাইনবাবগঞ্জের ৫১, নওগাঁর ৪০, নাটোরের ৩৮, পাবনার ৯, কুষ্টিয়া ৭, চুয়াডাঙ্গা ৩, জয়পুরহাট ২, সিরাজগঞ্জ ২ ও মেহেরপুরের ১ জন রয়েছেন।

    রামেক পরিচালক জানান, শুক্রবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১৪৯ জনের। এদিন রাতে প্রকাশিত দুইটি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ২৭ দশমিক ২২ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ