ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬০ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ২৯৪ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

    শনিবার (০৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলায় আক্রান্ত ১৮ হাজার ২৯৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন। আক্রান্ত ১৬০ জনের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৫৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

    বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট আক্রান্ত  ৮ হাজার ৭৪ জন, পটুয়াখালীতে নতুন ১০ জন নিয়ে মোট ২ হাজার ৫১৩ জন, ভোলায় নতুন চারজন নিয়ে মোট ২ হাজার ৭২ জন, পিরোজপুরে নতুন তিনজন নিয়ে মোট ২ হাজার ৩৩৪ জন, বরগুনায় নতুন পাঁচজন নিয়ে মোট ১ হাজার ৪৭০ জন এবং ঝালকাঠিতে নতুন ৫৩ জন নিয়ে মোট শনাক্ত ১ হাজার ৮৩১ জন।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট ৩৯ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৪ জন করোনা পজিটিভ এবং ১৪৮ জন আইসোলেশনে আছেন।

     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ