ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • আগৈলঝাড়ায় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ীকে জরিমানা

    আগৈলঝাড়ায় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনের ৩য় দিন শনিবার দিনব্যাপি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার বাইপাস, কাঠিরা, আগৈলঝাড়া সদর বাজার, গৈলা বাজার, রথখোলা, দাসেরহাট, ছয়গ্রাম, ডিএসবি বাজার, তালের বাজার, রামের বাজার, সাহেবেরহাট, মিশ্রিপাড়া, বারপাইকা, দুশমির বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত ।

     এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। 

    এ সময় সরকারী নির্দেশনা অমান্য করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম। এসময় আগৈলঝাড়া থানা পুলিশ, আনসার সদস্য ও পেশকার সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ