ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • কানাডায় বাড়িতে আগুন, নিহত ৭ 

    কানাডায় বাড়িতে আগুন, নিহত ৭ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কানাডার অ্যালবার্টা রাজ্যের চেস্টারমেয়ার শহরে এক বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে ৭ পাকিস্তানির মৃত্যু হয়েছে। কানাডার সংবাদমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি)-এর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

    কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর মুখপাত্র কর্পোরাল ট্যামি কেইবেল সিবিসিকে বলেন, ওই বাড়িটিতে দু’টি পাকিস্তানি পরিবারের মোট ১২ জন সদস্য ওই বাড়িতে থাকতেন। শুক্রবার আগুন লাগার পর ৫ জন কোনো প্রকারে বের হতে পারলেও হলেও বাকি ৭ জন বাড়িটি থেকে বের হতে পারেননি।


    নিহতদের মধ্যে ৩৮ বছর বয়সী এক নারী ও পুরুষ, ৩৫ বছর বয়সী এক নারী, ১২ বছর বয়সী একটি ছেলে ও মেয়ে, ৮ বছর বয়সী এক মেয়ে শিশু এবং ৪ বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে।

    তাদের সবার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ট্যামি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাদের ধারণা হয়েছে, এটি একটি দুর্ঘটনা। ইচ্ছাকৃতভাবে ওই বাড়িতে কেউ অগ্নিসংযোগ করেছে- এমন প্রমাণ তারা পাননি।

    গোটা দুর্ঘটনাকে ‘খুবই দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন ট্যামি কেইবেল।

    এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মৃতদের আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা করছি, পাশাপাশি এই ঘটনার যথাযথ তদন্তের জন্য কানাডার তদন্তকারী সংস্থাকে অনুরোধ করছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ