ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • বাংলাদেশসহ ১৪ দেশ থেকে আরব আমিরাতে ভ্রমণে নিষেধাজ্ঞা

    বাংলাদেশসহ ১৪ দেশ থেকে আরব আমিরাতে ভ্রমণে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ার কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১ জুলাই) জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম।

    দেশগুলো হলো-  বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া।

    ডব্লিউএএমের খবরে বলা হয়েছে, ভ্রমণ মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা সম্পর্কিত সব সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার ব্যাপারে জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 
    গত মে মাসেও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছিল সংযুক্ত আরব আমিরাত। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ