ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • বরিশালে র‌্যাবের অভিযান, গ্রেফতার ৩

    বরিশালে র‌্যাবের অভিযান, গ্রেফতার ৩
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার ও রোববার পৃথক অভিযানে উজিরপুর এবং গৌরনদী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ কারা হয়েছে।

    রোববার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৮।

    বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ আরও জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে গৌরনদীতে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায় রাত পৌনে ১ টার দিকে গৌরনদী থানার তারাকুপী এলাকা থেকে মোঃ শাহ আলম চাপরাশী(৩৮) কে আটক করে র‌্যাব সদস্যরা। ‍এসময় তার কাছ থেকে ৭৫৩ পিস ‍ইয়াবা ট্যাবলেট ‍উদ্ধার করা হয়েছে।

    এদিকে শনিবার সন্ধ্যায় পৃথক অভিযানে উজিরপুরের মুন্সি তাল্লুকের টাকা বাড়ি নামক ‍এলাকা থেকে আটক করা হয় মোঃ রুবেল শেখ (২২) ও প্রফুল্ল রায় (২৫) নামক দুই মাদক ব্যবসায়ীকে।

    এসময় তাদের কাছ থেকে ৪৫৪ পিস ‍ইয়াবা ‍এবং ৩ হাজার ৪২০ টাকা ‍উদ্ধার করা হয়। 

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. সাইফুল ইসলাম ও ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী এবং উজিরপুর থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ