ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

    ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, ওয়াফা ও আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়, নাবলাস শহরের দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ সময় কুসরা গ্রামে নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন।

    নিহত যুবকের নাম মোহাম্মদ ফারিদ হাসান। তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপণকারী ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করার সময় একটি বাড়ির ছাদ থেকে বিস্ফোরক ডিভাইস ছুড়ে মারে ওই যুবক। তখন তারা পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয়।

    গতকাল শনিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের একটি রকেট লঞ্চার এবং অস্ত্র কারখানায় বিমান হামলা চালিয়েছে তারা। এত এক ফিলিস্তিনি আহত হয়েছেন।

    এর আগে শুক্রবার জুমার নামাজের পর নাবলুস শহরের কাছে বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি ‘এভিয়াটার’-উচ্ছেদের দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় অন্তত ১৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ