ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • গৌরনদীতে পাট ক্ষেত থেকে দিন মজুরের লাশ উদ্ধার

    গৌরনদীতে পাট ক্ষেত থেকে দিন মজুরের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে পাট ক্ষেত থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার সন্ধ্যায় উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত দিন মজুর বেলাল হোসেন পাশ্ববর্তী খাঞ্জাপুর গ্রামের বাসিন্ধা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ইনর্চাজ (ওসি) মো. আফজাল হোসেন। 

    জানা গেছে শনিবার দিনমজুর বেলাল হোসেন খান স্থানীয় সিরাজ হাওলাদারের বিজতলায় কাজ করতে যান । সন্ধ্যার দিকে  বীজতলার পাশে পাট ক্ষেত বেলালের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মৃত্যুদেহটি হস্তান্তর করা হয়েছে । 

    গৌরনদী মডেল থানার ইনর্চাজ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, নিহতরের পরিবারের দাবী দিনমজুর বেলাল হৃদক্রিয়া বন্ধ হয়ে  মারা গেছেন । এর আগেও তিনি একই রোগে অসুস্হ হয়ে পড়েছিলেন। তাদের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ