ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • অপহৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

    অপহৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ফিরে পেতে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর থেকে অপহরনের ১১ দিন অতিবাহিত হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল সমাপনী শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর সন্ধান মেলেনি। জাহিদ হাসান রাজুর বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে।

    মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে মিরপুর, ডি,ব্লকে, ৬নং সেকশনে বন্ধুদের সাথে বাসা ভাড়া নিয়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতিসহ চাকুরীর সন্ধান করছিলো। ২৪ জুন রাতে এশার নামাজ পড়তে যাবার সময় ২/৩ জন লোক তাকে অপহরন করে নিয়ে যায়।

    রবিবার বরগুনা প্রেসক্লাবে জাহিদ হাসান রাজুর মা,আকলিমা বেগম,স্ত্রী হাফসা আক্তারসহ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জাহিদ হাসান রাজুর সন্ধানের দাবী জানিয়ে বলেন, রাজু কখনো কোন দলের রাজনীতির সাথে জড়িত ছিলোনা। ৫ ওয়াক্ত নামাজ আর পড়াশুনার বাহিরে তেমন একটা চলাচলও তার ছিলোনা। 

    সংবাদ সন্মেলনে উল্লেখ করা হয়, অপহরনের পর একাধিক মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে মুক্তিপন দাবী করা হয়। একটি প্রতারকচক্র বিকাশের মাধ্যমে  ২০ টাকাও নিয়েছে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়। অপহরনে পর ২৬ জুন,পল্লবী থানায় সাধারন ডাইরী করা হয়েছে।(ডায়েরী নং-২৩৯২)।সংবাদ সন্মেলনে জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম বলেন,ছেলের সন্ধান চেয়ে, আইনশৃঙ্খলা বাহিনির বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি,দেখা করেছি অনেকের সাথে আজ ১১ দিন হলেও আমার সন্তানের সন্ধান কেউ দিতে পারেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ