ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
  • ঝালকাঠীতে মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ

     ঝালকাঠীতে মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসা থেকে আল জিহাদ সানি (১৪) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। সে ঐ মাদ্রার হাফিজীয়া বিভাগের ছাত্র, এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মনির সেরনিয়াবাতের ছেলে। এ ঘটনায় শুক্রবার (২ জুলাই ) নিখোঁজ ছাত্রের মা কুমকুম নাহার ঝালকাঠি থানায় সাধারন ডায়েরী করেছেন। যার নং-৭১ । 

    নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মা কুমকুম নাহার জানান, আমার ছেলে মাদ্রাসা ছুটিতে বাড়ি আসে। সে গত ২৬ জুন বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে ঝালকাঠি চলে যায়। ওই মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান ৩০ জুন ফোনে জানায় তার ছেলে আল জিহাদ সানি মাদ্রাসা থেকে নিখোঁজ রয়েছে। পরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র মোঃ আল জিহাদ সানিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি । কিন্তু কোথাও পায়নি । এমত অবস্হায় ২ জুলাই ঝালকাঠি থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।  

    ঝালকাঠি থানার অফিসার ইনর্চাজ (ওসি ) মো.খলিলুর রহমান বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পড়ার চাপ কিংবা দুষ্টামি করার কারনে শিক্ষকদের ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে রয়েছে ঐ ছাত্র। তবে তার সন্ধানে কাজ করছে পুলিশ জানান ওসি । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ