ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
  • বিধিনিষেধের চতুর্থ দিন: বরিশালে দুই লক্ষাধিক টাকা জরিমানা

    বিধিনিষেধের চতুর্থ দিন: বরিশালে দুই লক্ষাধিক টাকা জরিমানা
    ছবি: বিধিনিষেধের চতুর্থ দিনে বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসের বিস্তার রোধে রবিবার (৪ জুলাই) ছিল কঠোর বিধিনিষেদের চতুর্থ দিন। এ দিনেও স্বাস্থ্যবিধি এবং কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বরিশাল মহানগরীসহ জেলাব্যাপী অভিযান চালিয়ে জেলা এবং উপজেলা প্রশাসন।

    অভিযানের চতুর্থ দিনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১৫০টি মামলায় ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ২ লক্ষ ২৫ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    এর মধ্যে বরিশাল মহানগরীতে মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা পৃথকভাবে ৪৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন।

    এছাড়া মহানগরীর বাইরে জেলার ৯টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলার সহকারী কমিশনারগণ। এসময় তারা ১০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় এক লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা করেন।

    জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, ‘সরকারের বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি প্ররিপালনে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। কঠোর বিধিনিষেধের ৭ দিন এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বিধিনিষেধের মধ্যে অতি প্রয়োজন ছাড়া কাউকে করের বাহির না হয়ে করোনা মহামারি প্রতিরোধে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
     


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ