ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বরিশালে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    বরিশালে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেন্টার ফর পিপল এণ্ড এনভাইরন কতৃক দক্ষ মানবসম্পদ উন্নয়ন  ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুলাই) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। 

    সেন্টার ফর পিপল এণ্ড এনভাইরন (সিপিই) 'ব্রিটিশ রেড ক্রসের'  অর্থায়নে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, দক্ষতায়নে কাজ করে যাচ্ছে। 

    বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১৬ টি বস্তি, যুবক-যুবতী এবং প্রতিবন্ধীদের উপর জরিপ চালিয়েছে সংস্থাটি। জরিপে উঠে আসা অদক্ষ যুবক-যুবতী ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে রুপান্তর করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। কর্মশালয় এসব বিয়য়ে বিস্তারিত আলোচনা ও কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলেও জানিয়েছে আয়োজকবৃন্দ।

    কর্মশালায় উপস্থিত বক্তারা সব বিভাগে দক্ষ মানবসম্পদ তৈরির উপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, পিছিয়ে পড়া মানুষের  শুধুমাত্র ট্রেনিং দিলে হবে না, তাদের ইন্টার্নশিফ ও জবের সাথে সম্পৃক্ত করে দিতে হবে।

    কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তর, বরিশালের উপ-পরিচালক ওসমান গনি, মহিলা বিষয়ক অধিদপ্তর, বরিশালের উপ-পরিচালক  দিলারা খানম, ইউনিসেফ বরিশালের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল কাদের, বরিশাল ট্যাকনিকাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গোলাম কবির, বরিশাল বিসিকের ডিজিএম জালিস মাহমুদ, জমজম নার্সিং ইনস্টিটিউটের উদ্যোক্তা সাজ্জাদুল হক, ন্যাশনাল ব্যাংকের সহকারি সিনিয়র ভাইস প্রেসিডেনট  শহিদুল ইসলাম, ব্র্যাক এর জেলা সমন্বয়ক বিভাস চন্দ্র তরফদার, সমাজসেবা অধিদফতর বরিশালের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির ম্যানেজার আব্দুর রহমান, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ। এছাড়াও বৃটিশ রেড ক্রস সোসাইটির কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মইনুর চৌধুরী, আর ওয়ার্ক্সপের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিপিই এর প্রধান আব্দুর রহমান রানা।

    উল্লেখ্য, সেন্টার ফর পিপল এন্ড এনভাইরন প্রতিষ্ঠানটি ২০১৫ সাল থেকে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। সংস্থাটি দক্ষ মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা নিয়ে কাজ করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ