ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • হ্যাক ট্রাম্পের উপদেষ্টার যোগাযোগমাধ্যম!

    হ্যাক ট্রাম্পের উপদেষ্টার যোগাযোগমাধ্যম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন সামাজিক যোগাযোগমাধ্যম খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার। উদ্বোধনের পরেই জিইটিটিআর নামের ওই সামাজিক যোগাযোগমাধ্যমটি হ্যাক হয়েছে।

    অবশ্য এক বিবৃতিতে মিলার বলেন, কয়েক মিনিটের মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়েছে। অনুপ্রবেশকারীরা ঢুকে কয়েকজন ব্যবহারকারীর নাম পরিবর্তন করে দিয়েছিল।

    এরই মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ওই সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন মিলার।
    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জিইটিটিআর নামের সামাজিক যোগাযোগমাধ্যমটি টুইটারের মতো। এটি গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোরেও পাওয়া যাচ্ছে। 

    গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলার জানিয়েছিলেন, ট্রাম্প খুব শিগগির এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন, তবে কিছু শর্তের পরিপ্রেক্ষিতে।

    সে সময়  মিলার বলেছিলেন, একটি নতুন ‘সোশ্যাল মিডিয়া’ চালু করা হবে। ট্রাম্পের এই নতুন সোশ্যাল মিডিয়া হবে অনেক বড় মাপের। 
    পরে এক টুইট বার্তায় মিলার বলেছেন, তিনি আগে যে ধারণা দিয়েছিলেন, নতুন এই ওয়েবসাইট সে ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়। তিনি বলেন, ‘এসংক্রান্ত আরও তথ্য খুব দ্রুত সামনে আসবে।’ ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার ব্র্যাড পার্সক্যালের ডিজিটাল সার্ভিসেস কম্পানি এই ওয়েবসাইট তৈরি করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ