ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
  • করোনায় কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ 

    করোনায় কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মানবাধিকার কমিশনের  সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

    সোমবার (৫ জুলাই ) বেলা ১২ টায়  নগরীর  অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন  বিভাগীয় কমিশনার  মো. সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    পর্যায় ক্রমে আরো ১৬৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়,  প্রবেশন অফিসার  সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা ৩৬২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ