ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • যুক্তরাষ্ট্র: স্বাধীনতা দিবস উৎসবের মাঝেই গুলি, নিহত ১৫০

    যুক্তরাষ্ট্র: স্বাধীনতা দিবস উৎসবের মাঝেই গুলি, নিহত ১৫০
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব স্বাধীনতা দিবস। এই দিবসটি উদযাপনের মাঝেই গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। গত ৭২ ঘণ্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

    গান ভায়োলেন্স আর্কাইভের এক প্রতিবেদন দাবি করেছে, তালিকা এখনও সম্পর্ণ হয়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক অঙ্গরাজ্যের পুলিশ। স্বাধীনতা দিবসের উৎসবের মাঝেই যুক্তরাষ্ট্রে রক্তাক্ত এই সংঘাতের ঘটনা বিরল।

    সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, শুধু নিউইয়র্কেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ২১ জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২৬ জন ভূক্তভোগী হয়েছেন। স্বাধীনতা দিবস ৪ জুলাই ১২ জায়গায় গোলাগুলি হয়েছে। এতে ১৩ জন ভুক্তভোগী হয়েছেন।

    অবশ্য আগের বছর ২৫টি ঘটনায় গুলি করা হয়েছে ৩০ জনকে। এ কথা জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। এর মধ্যে ৪ জুলাই ১২টি ঘটনায় গোলাগুলির শিকার হয়েছে ১৩ জন। গত বছর একই দিনে ৮টি ঘটনায় ভুক্তভোগী হয় ৮জন। সাম্প্রতিক বছরগুলোতে এখানে গোলাগুলি বেড়েছে বলে জানানো হয়।

    পুলিশ জানায়, গত বছরের এই সময়ের চেয়ে ৪০ ভাগ সহিংসতা বৃদ্ধি পেয়েছে। আর ৭৬৭টি ঘটনায় আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ