ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানতে হবে না: বরিস

    মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানতে হবে না: বরিস
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার মতো করোনার বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে যুক্তরাজ্য। চলতি জুলাইতেই যা কার্যকর হতে পারে। গতকাল সোমবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    জানা যায়, এক সংবাদ সম্মেলনে বরিস জনসন আগামী ১৯ জুলাই থেকে যুক্তরাজ্যে করোনার সব বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ১২ জুলাই সর্বশেষ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

    এ সময় মাস্ক পরার বিষয়ে তিনি বলেন, মাস্ক পরার বিষয়ে আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা না থাকলেও জনসমাগমে তিনি নিজে ভদ্রতার অংশ হিসেবে মাস্ক পরে থাকবেন।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘টিকা কার্যক্রমে য্যক্তরাজ্য অনেকটাই সফল হয়েছে। আমরা মৃত্যুর হার অনেক কমিয়ে এনেছি। সুতরাং এখন সামনে না এগিয়ে গেলে কখন এগোব।’

    তবে বিধিনিষেধ তুলে জনগণকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন বরিস জনসন। তিনি বলেন, এই মাসের শেষদিকে দৈনিক সংক্রমণ ৫০ হাজারে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবারও যুক্তরাজ্যে ২৭ হাজার ৩৩৪ জন করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ৯ জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৪৭ হাজারের বেশি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ