ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ
  • বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ১৮ কোটি

    বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ১৮ কোটি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪১ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৮৩ হাজার।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪১ লাখ ৬ হাজার ৯১৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৩ হাজার ৭০৫ জনের।

    বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ৯৫ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ৫৬৭ জনের।

    যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ১১২ জনের।

    আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ৭২৮ জনের।

    মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৪১ হাজার ৮৭৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৬৮৯ জনের।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ